লেবাননে শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহ

0
লেবাননে শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহ

লেবাননে শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন হিজবুল্লাহর মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে লেবাননের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দেশটিতে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলমান রয়েছে। তবে যুদ্ধবিরতি কবে থেকে শুরু হবে বা কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

তারা আরও জানান, সম্ভাব্য এই যুদ্ধবিরতির মেয়াদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরিস্থিতির ওপর নির্ভর করতে পারে।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নতুন দফার হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭ হাজার ৬১ জন।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here