লারিনের গোলে সমতায় ফিরল কানাডা

0
লারিনের গোলে সমতায় ফিরল কানাডা

আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার লড়াই। ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে নেমে প্রথমার্ধে গোল হজম করেছিল স্বাগতিক কানাডা। তবে, দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে কাইল ক্রিস্টোফার লারিনের গোলে সমতায় ফিরেছে দলটি। 

ঘরের মাঠ টরন্টোর বিএমও ফিল্ডের গ্যালারিতে ২১তম মিনিটে কর্নার কিক থেকে ফরোয়ার্ড লুকিকের গোলে এগিয়ে যায় বসনিয়া শিবির। পরে একের পর এক আক্রমণ শানিয়েও সমতা ফেরাতে পারছিল না কানাডা।

প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত তারা বসনিয়ার দুর্গে বারবার আঘাত হেনেছে। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণভাগ ভেদ করে সমতা ফেরানো সম্ভব হয়নি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় কানাডা। ৫২তম মিনিটে কানডার এক ফুটবলারের জোরালো শট আটকে দেন বসনিয়ার ডিফেন্ডার। 

আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে কানাডা ও বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার লড়াই। ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে নেমে প্রথমার্ধে গোল হজম করেছিল স্বাগতিক কানাডা। তবে, দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে কাইল ক্রিস্টোফার লারিনের গোলে সমতায় ফিরেছে দলটি। 

ঘরের মাঠ টরন্টোর বিএমও ফিল্ডের গ্যালারিতে ২১তম মিনিটে কর্নার কিক থেকে ফরোয়ার্ড লুকিকের গোলে এগিয়ে যায় বসনিয়া শিবির। পরে একের পর এক আক্রমণ শানিয়েও সমতা ফেরাতে পারছিল না কানাডা।

প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত তারা বসনিয়ার দুর্গে বারবার আঘাত হেনেছে। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণভাগ ভেদ করে সমতা ফেরানো সম্ভব হয়নি।

অবশেষে কানাডা কাঙ্ক্ষিত গোল পায় ৭৮তম মিনিটে। ডি বক্সের ভেতর থেকে স্ট্রাইকার লারিনের জোরালো শট বসনিয়ার এক ফুটবলারের দায়ে লেগে সরাসরি জালে জড়ায়। এতে উল্লাসে মাতে টরন্টোর বিএমও ফিল্ডের গ্যালারিতে উপস্থিত হাজারো কানাডা সমর্থক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here