লাকসামে জার্মান যুবসংস্থার শিক্ষাবৃত্তি বিতরণ

0
লাকসামে জার্মান যুবসংস্থার শিক্ষাবৃত্তি বিতরণ

কুমিল্লার লাকসামে জার্মান যুবসংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ৪৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৫২ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বৃত্তির আওতায় ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিমাসে ৭০০ টাকা, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের ৯০০ টাকা এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ২০০ টাকা প্রদান করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝেও নতুন করে এককালীন বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি সংস্থার কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে পরিচালনা করেন রেলওয়ে হাইস্কুলের শিক্ষক মাওলানা জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল, এ. মালেক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আতাকরা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল হক, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গোলাম সাদিক।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা জার্মানির যুব সংস্থার সভাপতি, সম্পাদক, কার্যকরী কমিটির সদস্য কুমিল্লা অঞ্চলের প্রবাসী আতাতুর রহমান ও দেলোয়ার হোসেনসহ সকল কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বৃত্তির পরিধি বৃদ্ধির আহ্বান জানান।

এদিন বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে হাইস্কুল (এ. মালেক ইনস্টিটিউশন), স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তরদা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়, ওমর গণি কলেজের শিক্ষার্থীদের মাঝে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসের বৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।

একই সঙ্গে খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়, কচিকাঁচা বিদ্যানিকেতন, আতাকরা স্কুল অ্যান্ড কলেজ, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝেও বৃত্তির অর্থ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here