
পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর সোসাইটি ইউকের উদ্যোগে গত ২৮ মার্চ পূর্ব লন্ডনের মাঈদা বেনকুইটিক হলে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর সোসাইটি ইউকের সম্মানিত সভাপতি ডা. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজের সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন তেলায়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
রমজানের ফযিলত ও তাৎপর্য বিষয়ে আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি লক্ষ্মীপুরের সন্তান ওস্তাদ মোসলেহ ফারাদি। দোয়ায় লক্ষ্মীপুর সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি আবু নাছের শেখের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, লক্ষ্মীপুরের কৃতিসন্তান বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক আনোয়ার হোসেন টিপু, লক্ষ্মীপুর সোসাইটি ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম, কাউন্সিলর জাহেদ চৌধুরী, কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার চৌধুরী, গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন লিটন, গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জামান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হক রাজ, নোয়াখালী সমিতির সভাপতি আব্দুর রব, রামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের সভাপতি আলি আকবর খোকন, রায়পুর সোসাইটির সভাপতি জাকির হোসাইন, বিএলএ ইউকের সভাপতি এ্যাডভোকেট শাহআলম সরকার ও চট্টগ্রাম সমিতির সভাপতি নাজিম উদ্দিন।
লক্ষ্মীপুর সোসাইটি ইউকের নির্বাচনকালে যারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও সোসাইটির গ্রহণযোগ্য কার্যকরী কমিটি উপহার দিয়েছেন তাদের মধ্যে সাবেক সভাপতি আবু নাসের শেখ, সাবেক সহ সভাপতি মো: ফরহাদ মিয়া, মাহে আলম, সাবেক যুগ্মস্পাদক ইমতিয়াজ এনাম তানিম, জিয়া হাসান, ইউনুস পাঠান ভুলু, জিয়া উদ্দিন বাবলু এবং মিজানুর রহমানের প্রতি বক্তারা কৃতজ্ঞতা পোষণ করেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ, সলিসিটর গোলাম আজম, সিলেট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবীদ মাহতাব উদ্দিন, আবু সালেহ ইয়াহিয়া, আব্দুল বাশিত, সেলিম আহমেদ প্রমুখ। বিলেতের বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্বের মধ্যে ফখরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম, মোঃ রবিউল আউয়াল, মেহেদী কবির, মাসুদুর রহমান, শেখ নাছির উদ্দিন, শামীম আহমেদ, মোঃ আনোয়ার হোসেন শাওন, জুল আফরোজ মজুমদার, দুলাল মিয়া, নোমান হাসনাত, নুরুজ্জামান রাজন, মনির আহমেদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাসুম আলম, ইউসুফ হোসাইন, সায়েম, তরিক, শাকিল, তন্ময়, নজরুল, সজীব, মঈন, আশরাফসহ কমিউনিটির আরও অনেকে।
এছাড়া দোয়া ও ইফতারে লক্ষ্মীপুরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক সহ সভাপতি কাওসার আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, ড. আবদুল আলী মানিক, নওশিন মিয়া সাহেব, শাখাওয়াত হোসেন, ওয়াসিম সাজ্জাদ, এম এ সানি, আব্দুর রশিদ মিরন জামিল ফারাদী, এ এইচ এম রায়হান, হেলাল উদ্দিন, নুর জহিরুল ইসলাম, মোঃ মাহবুব রহমান, সাইফ উদ্দিন সিফাত, ইসতিয়াক আহমেদ, মোঃ জহিরুল ইসলাম বাবর, আব্দুল মান্নান, সোহাগ উদ্দিন সোহান, জাফর মিয়া, শরীফ খান সোহাগ, তোজো হোসাইনসহ শতাধিক লক্ষ্মীপুরবাসী।
দোয়া মাহফিলে বক্তারা লক্ষ্মীপুরের সকল গতিশীল কর্মকাণ্ডে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন এবং আল্লাহর কাছে সবার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য দোয়া করেন।

