র‍্যানকন গ্লোবাল ট্রাকসের হাত ধরে বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন যাত্রা

0
র‍্যানকন গ্লোবাল ট্রাকসের হাত ধরে বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন যাত্রা

বাংলাদেশে জ্যাক (JAC) মোটরসের একমাত্র পরিবেশক হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে র‍্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড। এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশজুড়ে জ্যাক-এর বাণিজ্যিক ট্রাকের পাশাপাশি লাক্সারি ফোর-হুইল-ড্রাইভ গাড়ি—টি৯ হান্টার এবং টি৮-এর বিক্রয়, আসল স্পেয়ার পার্টস সরবরাহ ও বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। 

সুজুকি, মার্সিডিজ বেঞ্জ এবং মিতসুবিশির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে র‍্যানকন গ্রাহকদের জন্য এক ছাদের নিচে সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টসের সুবিধা দিতে দেশব্যাপী আধুনিক থ্রি-এস সেন্টার স্থাপন করছে।

ইতোমধ্যেই বাজারে আসা জ্যাক-এর প্রিমিয়াম পিকআপ ‌‌‌‘টি৯ হান্টার’ গাড়িপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ২.০ লিটার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন, ১৬৮ হর্সপাওয়ার ও ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের এই গাড়িতে রয়েছে ইলেকট্রিক সানরুফ, প্রিমিয়াম লেদার ইন্টেরিয়র এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো আধুনিক সব এসইউভি সুবিধা। বাজারের অন্য যেকোনো সমমানের গাড়ির তুলনায় সাশ্রয়ী মূল্যের এই লাক্সারি গাড়িটি শহরের রাস্তা ও অফ-রোডিং—উভয় ক্ষেত্রেই দারুণ পারফর্ম করবে। 

গ্রাহকরা ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত জ্যাক মোটরসের ফ্ল্যাগশিপ শোরুমে সরাসরি গিয়ে এই চমৎকার গাড়িগুলোর লাইনআপ দেখতে, টেস্ট ড্রাইভ নিতে এবং বুকিং দিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here