রিয়াল বেতিসে ফিরছেন অ্যান্টনি

0
রিয়াল বেতিসে ফিরছেন অ্যান্টনি

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি স্থায়ীভাবে রিয়াল বেতিসে যোগ দিতে যাচ্ছেন। দুই ক্লাবের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়েছে ২২ মিলিয়ন ইউরো ফি ও অতিরিক্ত ৩ মিলিয়ন ইউরো বোনাসসহ মোট ২৫ মিলিয়ন ইউরো (প্রায় ২১.৬৫ মিলিয়ন পাউন্ড) মূল্যে।

চুক্তির অংশ হিসেবে ইউনাইটেড ৫০ শতাংশ নেট সেল-অন ক্লজও পাচ্ছে, তবে অ্যান্টনিকে আলাদাভাবে কোনো অর্থ প্রদান করা হবে না।

শুক্রবার দুই ক্লাব চুক্তির খুব কাছাকাছি পৌঁছলেও, হঠাৎ করে আলোচনা ভেঙে যায়। কারণ, অ্যান্টনি তার বর্তমান চুক্তির একটি অংশের অর্থ ইউনাইটেডের কাছ থেকে চাইলে বেতিস প্রস্তাব প্রত্যাহার করে নেয়। তবে সপ্তাহান্তে ফের আলোচনায় বসে দুই পক্ষ এবং ইউনাইটেড সূত্র জানিয়েছে, সব জটিলতা এখন কেটে গেছে।

বর্তমানে অ্যান্টনির মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক চুক্তির প্রস্তুতি চলছে। রিয়াল বেতিসের পক্ষ থেকেও প্রাথমিক সমঝোতা নিশ্চিত করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী সোমবার।

২০২২ সালে আয়াক্স থেকে ৮১.৩ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন অ্যান্টনি। তবে তিন মৌসুমে প্রিমিয়ার লিগে ৬২ ম্যাচে মাত্র ৫ গোল ও ৩টি অ্যাসিস্ট করে তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন।

তবে গত জানুয়ারিতে ধারে রিয়াল বেতিসে যোগ দিয়ে ২৬ ম্যাচে ৯ গোল করে নিজেকে নতুন করে প্রমাণ করেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here