রাতে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা

0
রাতে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা

দেশে আনা হয়েছে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ। রবিবার বিকেলে ভারত থেকে তার মরদেহ দেশে আনা হয়। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে প্রথম জানাজা এবং  বাদ এশা বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। 

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here