রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

0
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রাজশাহী নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের দিকে নগরীর পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। 

একই ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আরও একজন। নিহতরা হলেন শিমুল (২৮) ও নাসির (৩০)। আহতের নাম শাহাদাত (৩৬)। তাদের বাড়ি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে। 

পুলিশ জানায়, আহত শাহাদাত আলী একজন স্যানিটারি কাজের হেডমিস্ত্রি হিসেবে বিভিন্ন এলাকায় পাইপলাইন স্থাপনের কাজ করেন। নিহত শিমুল ও নাসির তার সহযোগী মিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার ভোরে তারা রাজশাহী শহরে যান কাজ করতে। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযোগ (শর্ট সার্কিট) হলে ঘটনাস্থলেই শিমুল ও নাসির মারা যান। এ সময় শাহাদাত গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস। 

শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান লাল মোহাম্মদ জানান, ঘটনাটি শোনার পর তিনি নিহতদের বাড়িতে গিয়েছিলেন। মরদেহ সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here