রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

0
রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র‌্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, অভিযানে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এরপর উদ্ধারকৃত বোমা ও ককটেল আলামতসহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। 

র‌্যাব আরও জানায়, আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here