রাজবাড়ীতে সাপের কামাড়ে গৃহবধূর মৃত্যু

0

রাজবাড়ীতে সাপের কামাড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীতে সাপের কামড়ে নার্গিস আক্তার (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে সাপে কামড় দেয়।

নার্গিস আক্তার রাজবাড়ী পৌরসভার ভবানীপুর গ্রামের নয়ন শেখের স্ত্রী। নয় বছর পূর্বে নয়ন শেখের সাথে তার বিয়ে হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাওন শারমীন বলেন, ওই নারীকে সাপে কেটেছে। তবে হাসপাতালে পোঁছানোর আগেই তিনি মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here