রাজবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

রাজবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ জুন) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি। প্রশিক্ষণে কারিগরি সহায়তা প্রদান করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল।

প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব রোকেয়া বেগম।

বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ বিদ্যমান থাকলেও এর প্রয়োগ এখনও সীমিত। তামাকের কোনো উপকার নেই; বরং এটি হৃদরোগ, ক্যান্সার, ফুসফুস ও লিভারজনিত জটিল রোগের অন্যতম কারণ। সমাজ থেকে তামাকের ব্যবহার কমিয়ে আনা জরুরি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলা প্রশাসনের মনোনীত প্রতিনিধিরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here