রাজবাড়ীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

0
রাজবাড়ীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংঘঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।  

রবিবার বিকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ  সুপার (ক্রাইম এন্ড অপস) মো.শামসুল হক তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মৃত হাকিম মাতুব্বরের ছেলে মো. রাব্বানী (৪৬),  কুদ্দুস শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৪২), মৃত লতিফ উদ্দিনের ছেলে নাসির উদ্দীন (৪২), সাইদুর রহমানের ছেলে মো. রিয়াদ মন্ডল (২৬), তমিজউদ্দীনের ছেলে মো. ছালাম মিলন (৫৪), মৃত সালাম শেখের ছেলে মো. সাইফুর ইসলাম সোহাগ (৪২), আব্দুল আলিমের ছেলে মো. নাহিদ মিয়া (৫৩), মৃত আনসার শেখের ছেলে নাসির শেখ (৬৪)।
এর আগে শনিবার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোপিনাথদিয়া এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে মিছিল করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুলিশ জানায়, রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য ঝটিকা মিছিল করেণ। এ ঘটনায় রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াছির আরাফাত রামিমসহ ১০ জনের নাম উল্লেল করে মামলা দায়ের করে পুলিশ। মামলায় ২০ থেকে ৩০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ ও যুবলীগের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here