রাঙামাটির ছোট হরিণায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিজিবির সহায়তা

0
রাঙামাটির ছোট হরিণায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিজিবির সহায়তা

রাঙামাটির সীমান্তবর্তী এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তা দিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছোট হরিণা ১২ ব্যাটালিয়ন। আজ সোমবার সকাল ১০ টায় বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি থেকে দরিদ্র পরিবারগুলোর হাতে সহায়তা তুলে দেন বিজিবির ছোট হরিণা ১২ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এ সময় তিনি অসহায় দরিদ্র মানুষদের ঘর মেরামতের জন্য ঢেউটিন, রোগীদের চিকিৎসার জন্য নগদ টাকা, আত্মকর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে নারীদের সেলাই মেশিন, সোলার সিস্টেম ও ফ্যানসহ প্রায় ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্তবর্তী এলাকায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে বিজিবি। 

তিনি আরও বলেন, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। বিজিবির এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here