রাঙামাটিতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

0

রাঙামাটিতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রাঙামাটি জেলা রিটর্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান। রবিবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন ক্ষমতাশীল দল আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মো. হারুনূর রশিদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সমর্থিত প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here