রাঙামাটিতে আহত বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে চিকিৎসা শেষে অবমুক্ত

0
রাঙামাটিতে আহত বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে চিকিৎসা শেষে অবমুক্ত

রাঙামাটিতে আহত একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই রেঞ্জ। গতকাল বুধবার রাতে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দলের সদস্য কলাবাগান এলাকার যুবক ইমরান হোসেন কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকা বৈদ্যুতিক তারের স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যেতে দেখে বানরটিকে। পরে তিনি আহত অবস্থায় এটিকে উদ্ধার করে বনবিভাগে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন কাপ্তাই রেঞ্জে কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা। পরে বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে বানরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে এবং খাবার গ্রহণ করে। বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাঙামাটি কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানায়, লজ্জাবতী বানরটির বয়স আনুমানিক ২ বছর এবং পুরুষ প্রজাতির। এটি আসলে একটি বিরল প্রজাতির বানর। আমরা চেষ্টা করছি এ প্রজাতিকে জঙ্গলে নিরাপদ রাখতে। গাছ থেকে বৈদ্যুতিক তারে উঠার কারণে বানরটি আহত হয়। তবে তেমন ক্ষতি হয়নি। শট সার্কিটের কারণে নিচে মাটিতে পড়ে যায়। সুস্থ হয়ে উঠার পর বানরটিকে রাঙ্গুনিয়া উপজেলার কোদলা বিটের রেঞ্জে হস্তান্তর করা হয়। পরে সেখানে অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here