রসেনিয়রের ছাঁটাই ‘দুঃখজনক’: আরতেতা

0
রসেনিয়রের ছাঁটাই ‘দুঃখজনক’: আরতেতা

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পয়েন্ট সমান। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে অবস্থান করছে সিটিজেনরা। এমন অবস্থায় শনিবার এগিয়ে যাওয়ার মিশনে নিউক্যাসেলকে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আতিথ্য দেবে গানাররা। 

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চেলসির কোচ লিয়াম রসেনিয়রের বিদায় নিয়ে কথা বলেছেন মিকেল আরতেতা। সাড়ে ছয় বছরের চুক্তি থাকলেও মাত্র চার মাসের মাথায় ছাঁটাই করা হয় এই ইংলিশ কোচকে। তার অবর্তমানে দ্য ব্লুজদের দায়িত্ব পালন করবেন ক্যালাম ম্যাকফারলেন।

আরতেতা বলেন, ‘একজন সহকর্মীকে এভাবে ক্লাব ছাড়তে দেখা সবসময়ই দুঃখজনক। আমরা জানি আমাদের এই পেশায় কড়া নজরদারি আর চাহিদার চাপ কতটা তীব্র। শেষ পর্যন্ত অনেক ম্যাচ জিততে পারাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।’

শিরোপার লড়াই নিয়েও কথা বলেন আরতেতা। আর্সেনালের সামনে এটাই পথ, টাইটেল জিততে তাদের জিততেই হবে।

তিনি বলেন, ‘দলের আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধা অনেক বেড়েছে। আমাদের ঠিক কী করতে হবে, সে বিষয়ে এর চেয়ে স্পষ্ট ধারণা আর হতে পারে না। হাতে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। কালকের ম্যাচটি আমাদের জন্য প্রথম ধাপ—সবটুকু উজাড় করে দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। সামনে চারটি সপ্তাহ, দুটি বড় টুর্নামেন্ট (প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ); আমাদের হারানোর কিছু নেই, পাওয়ার আছে অনেক। মৌসুমের শুরুতে যদি কেউ আমাদের এই অবস্থানের কথা বলত, আমরা একবাক্যে মেনে নিতাম। আমরা সবাই খুব রোমাঞ্চিত।’

লিগ রেসে ৩৩ ম্যাচে সমান ৭০ পয়েন্ট করে অর্জন আর্সেনাল ও সিটির। তবে গোল ব্যবধানে এগিয়ে পেপ গার্দিওলার ক্লাব। দুই দলের হাতে ৫টি করে ম্যাচ অবশিষ্ট। যার প্রতিটিই ডু অর ডাই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here