বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ ছয়টি বিভাগে পুরস্কার জিতে সেরা সাফল্য দেখিয়েছে ‘Story of a Stone’।
চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, জুরি অ্যাওয়ার্ড, সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার পায়। নির্মাতা রওনাকুর সালেহীন জিতেছেন সেরা পরিচালক, সেরা শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালক আহসান আল মিরাজ পেয়েছেন সেরা সংগীত পরিচালকের পুরস্কার।
একক চলচ্চিত্র হিসেবে সর্বাধিক ৬টি পুরস্কার জিতে স্টোরি অব আ স্টোন উৎসবের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়েছে।
মাত্র ৬০ সেকেন্ডের এই চলচ্চিত্রে একটি পাথরকে প্রতীক হিসেবে ব্যবহার করে পরিবেশ, প্রকৃতি ও মানুষের দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়েছে।

নির্মাতা রওনাকুর সালেহীন বলেন, পরিবেশ রক্ষার বিষয়টি সবার দায়িত্ব এবং এই কাজ মানুষের মধ্যে নতুন ভাবনার জন্ম দেবে।
উৎসবটি আয়োজন করে পরিবেশ ও জলবায়ু যাদুঘর, ঢেঁকি প্রযোজনা। প্রধান আয়োজক ছিলেন মোঃ নিজাম উদ্দিন।

