রংপুরে জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত

0
রংপুরে জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত

রংপুরে এবার জুন মাসে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। ফলে রুক্ষ প্রকৃতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। গত কয়েক বছর থেকে এপ্রিল, মে ও জুন মাসে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হচ্ছে। জুন মাসে স্বভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ৪৫০ মিলিমিটার। সেখানে বৃষ্টি হয়েছে ৩২৩ মিলিমিটার। 

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত দুই মাসে রংপুর অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের অনেক কম বৃষ্টিপাত হয়েছে। জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ায় জনজীবন ও কৃষি সেক্টরে নেতিবাচক প্রভাব পড়েছে। সূত্রমতে, জুন মাসে মোট ২১ দিন বৃষ্টি হলেও পরিমাণ ছিল খুব কম। মাত্র চারদিন চোখে পড়ার মত বৃষ্টি হয়েছে। ১০ জুন ৩৯ মিলিমিটার, ১২ জুন ৩৪ মিলিমিটার, ১৮ জুন ৪০ মিলিমিটার, ৩০ জুন ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছড়া বাকি ১৭ দিন বৃষ্টি হলেও পরিমাণ ছিল খুবই কম। 

এদিকে কৃষিবিদদের সাথে কথা বলে জানা গেছে, প্রকৃতি রুক্ষ থাকলে ফসলে নেতিবাচত প্রভাব পড়বে। জনজীবনও স্বাস্থ্যগত সমস্যায় পড়বে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here