যে কীর্তি গড়লেন সাকিব

0

যে কীর্তি গড়লেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নতুন মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানদের বিপক্ষে নামার আগে তিন সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের মোট রান ছিল ১৩ হাজার ৯৭১। এরমধ্যে টেস্টে ৪৪৫৪, ওয়ানডেতে ৭১৭২ ও টি-টোয়েন্টিতে ২৩৪৫।

আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১৪ হাজার রান ও ৬০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার সাকিব।   

অলরাউন্ডারদের মধ্যে তিন সংস্করণে সবচেয়ে বেশি রান দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের। তার রান সংখ্যা ২৫৫৩৪। তবে উইকেট সংখ্যা সংখ্যা ৫৭৭। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here