যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলার দাবি ইরানের

0
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলার দাবি ইরানের

ইরাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘কাউন্টার-রেভল্যুশনারি সন্ত্রাসী গোষ্ঠী’-কে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উত্তর ইরাকে এই সন্ত্রাসী গোষ্ঠী’-কে লক্ষ্য করে হামলা চালায়।

আইআরজিসি’র হামজা সাইয়্যেদ আল-শুহাদা কমান্ড এক বিবৃতিতে জানায়, ওই গোষ্ঠীগুলো ‘যুক্তরাষ্ট্রে তৈরি সিল করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দেশে চোরাচালানের চেষ্টা করছিল।

বিবৃতিটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর ইরাকের কুর্দিস্তান প্রদেশে অভিযান চালিয়ে এসব গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয় এবং সেখানে থাকা অস্ত্র ও গোলাবারুদের একটি বড় চালান জব্দ করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়, যা ওই গোষ্ঠীগুলোর নাশকতামূলক কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

তবে এই ঘটনার বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত স্বাধীনভাবে নিরপেক্ষ সূত্র থেকে বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি এবং ইরাক বা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরান ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ধরনের অভিযোগ ও পাল্টা সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here