যুক্তরাষ্ট্র-ইসরায়েল-যুক্তরাজ্যের সাথে যুক্ত গুপ্তচর চক্র ভেঙে দেয়া হয়েছে : আইআরজিসি

0
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-যুক্তরাজ্যের সাথে যুক্ত গুপ্তচর চক্র ভেঙে দেয়া হয়েছে : আইআরজিসি

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্যের সাথে সম্পর্কযুক্ত কয়েকটি গোয়েন্দা ‘সেল’ বা গুপ্তচর চক্রের সন্ধান পেয়েছে এবং সেগুলো ভেঙে দেয়া হয়েছে।

ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখার বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই গুপ্তচর চক্রগুলোর লক্ষ্য ছিল ইরানে গুপ্তচরবৃত্তি করা, ‘নেটওয়ার্ক তৈরি করা’ এবং অস্থিরতা উসকে দেওয়া।

আইআরজিসি জানিয়েছে, এই গোয়েন্দা চক্রগুলো পূর্ব আজারবাইজান, কেরমান এবং মাজান্দারান প্রদেশে সক্রিয় ছিল।

সূত্র: আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here