যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পুনর্ব্যক্ত করল কাতার

0
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পুনর্ব্যক্ত করল কাতার

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দোহার মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি আবারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে শেখ মোহাম্মদ এ মন্তব্য করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি এবং এ প্রক্রিয়ায় কাতারের মধ্যস্থতা ও সমর্থন নিয়ে আলোচনা হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে উদ্ভূত বিভিন্ন আলোচনার ধারাকে এগিয়ে নিতে দোহা তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিস্তারিত বা সম্ভাব্য অগ্রগতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here