যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের সহাবস্থানের সুযোগ দেয়া যাবে না : রিজভী

0
যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের সহাবস্থানের সুযোগ দেয়া যাবে না : রিজভী

যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের সহাবস্থানের সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সবার কথা বলার অধিকার আছে। তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই।

বিগত ফ্যাসিস্ট সরকারের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ডিএনের মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে, তবে সেখান থেকে তাদের মুক্ত করা যাবে না।
 
এ সময় তিনি আরও বলেন, বিগত সময় ফ্যাসিবাদ তৈরি হয়েছে, রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে। তবে জনগণ রাস্তায় নেমে তা রুখে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here