যশোরে দেড় কোটি টাকার রুপার গহনা জব্দ

0

যশোরের নাভারণ এলাকা থেকে বিজিবি প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় রুপার গহনা জব্দ করেছে। শনিবার এসব রুপার অলংকার উদ্ধার এবং এ ঘটনার সাথে জড়িত অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোরের শার্শা থানার বাগছড়ার বাগড়ি গ্রামের মো. জাহাঙ্গীর কবির লিটন (৪৮) এবং মো. মেহেদী হাসান (২৫)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবৎ স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। 

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে যশোর জেলার শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি বাস তল্লাশি করে। এ সময় স্কচটেপে মোড়ানো ছোট-বড় ৭১টি প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্যাকেট হতে সর্বমোট এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার উদ্ধার করে তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা রুপার এই অলংকারগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছেন। আটক আসামিদের শার্শা থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া অলংকারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here