মোংলায় সরকার মার্কেটে আগুনে পুড়েছে ৫টি দোকান

0
মোংলায় সরকার মার্কেটে আগুনে পুড়েছে ৫টি দোকান

মোংলার বুড়িরডাঙ্গা এলাকার সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানিরা দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং স্থানীয় লোকজনও আগুন নেভাতে প্রাথমিকভাবে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

আগুনে ইলেকট্রিক, গার্মেন্টস, ওষুধ, খাবার হোটেল ও চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here