মে মাসের ২০ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

0
মে মাসের ২০ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স।

উক্ত ২০ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৫ সালের মে মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৭২ কোটি ৫০ লাখ ডলার। 

তথ্য অনুযায়ী, গত ২০ মে একদিনেই দেশে ১৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম প্রায় ১১ মাসে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here