এপ্রিলের শেষ দিকে বার্সেলোনার হয়ে চোটে পড়ার পর বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কা উঁকি দিয়েছিল লামিনে ইয়ামালের মনে। তবে সেই উদ্বেগ কাটিয়ে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ঘোষিত দলে জায়গা করেন নেন স্প্যানিশ তারকা।
১৮ বছর বয়সী এই ফুটবলাকে পরবর্তী ‘মেসি’ হিসেবে বিবেচনা করছেন অনেবে। তবে এই মুহূর্তে বিশ্বকাপে সেরাটা দেওয়ার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন ইয়ামাল। স্প্যানিশ তারকা বলেন, আমি পরবর্তী মেসি হতে চাই না। আমি আমিই থাকতে চাই।
গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময় বাম হ্যামস্ট্রিংয়ে আংশিক ছিঁড়ে যাওয়ায় ইয়ামাল তার পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন এবং দলের শেষ প্রস্তুতি ম্যাচে যোগ না দিয়ে টেনেসির চ্যাটানুগায় স্পেনের বেস ক্যাম্পে থেকে যাচ্ছেন।
লা লিগা মৌসুমের বাকি অংশ খেলতে না পারলেও, কোচ লুইস দে লা ফুয়েন্তে এই উইঙ্গারকে স্পেনের বিশ্বকাপ দলে নির্বাচিত করেছেন এবং তিনি টুর্নামেন্টে একটি ভূমিকা পালনের ব্যাপারে আশাবাদী।
ইয়ামাল বলেন, ছোটবেলা থেকেই ফুটবল খেলার সময় বিশ্বকাপ সবসময়ই একটা স্বপ্ন ছিল। এটা আমার তৃতীয় বিশ্বকাপ এবং আমি এর অংশ হতে পেরেছি। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন এবং শিরোপার অন্যতম দাবিদার হিসেবে স্পেন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। কিন্তু ইয়ামাল এই ধরনের তকমা নাকচ করে দিয়েছেন।
এই ফুটবলার বলেন, ফুটবল মাঠে খেলা হয়, কাগজে-কলমে নয়। গত ইউরো জেতার জন্য আমাদের ফেভারিট হিসেবে বিবেচনা করা হয়নি। কিন্তু আমরা জিতেছিলাম।
বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ স্পেনের সম্ভাবনা মূল্যায়নের ক্ষেত্রে সতর্ক থাকারও আহ্বান জানান। এই গ্রুপে রয়েছে উরুগুয়ে, সৌদি আরব এবং নবাগত কেপ ভার্দে।
তিনি বলেন, চূড়ান্ত ৪৮ দলের প্রত্যেকটিই সম্মানের যোগ্য। তারা সেখানে আছে কারণ তারা তা অর্জন করেছে। আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বের আগে ইয়ামালের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া সঠিক পথেই থাকবে।

