মেসিকে ছাড়াই দাপুটে জয় মায়ামির

0

না খেলার ধকল কাটাতে বিশ্রামে দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তাতে কি, এই আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই মেজর লিগ সকারে হিউস্টন ডায়নামোর বিপক্ষে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি।

লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে রবিবার (২ মার্চ) রাতে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হিউস্টন ডায়নামোকে বিধ্বস্ত করল ‘হেরনস’রা। এক গোল করার পাশাপাশি আরও তিনটি গোলে সহায়তা করেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের মাত্র ছয় মিনিটের মাথায় ভেনেজুয়েলার তরুণ তারকা তেলাসকো সেগোভিয়া গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ৩৭তম মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তাদেও আলেন্দে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোল করেন সেগোভিয়া, এবার গোলরক্ষকের সামনে বুদ্ধিদীপ্ত টোকায় বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচ শেষ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুয়ারেজ। নিজের নামের পাশে গোল যোগ করে হিউস্টন ডায়নামোর বিপর্যয় আরও বাড়িয়ে দেন। শেষ মুহূর্তে নিকোলাস লোডেইরো একটি গোল ফিরিয়ে আনলেও তা শুধুই সান্ত্বনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here