
উত্তর ইসরায়েলের মেতুল্লায় ইসরায়েলি সৈন্যদের ব্যবহৃত একটি বাড়ি লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ।
হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে ইসরায়েলের বাড়িঘর লক্ষ্য করে প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের দেড় মাসে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ১ হাজারেরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত সোমবার সেখানকার সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যাবতীয় নিষ্ঠুরতা ও আগ্রাসনের শেকড় হলো ইরান। চলমান এই যুদ্ধে যদিও আমাদের গাজার দিকে বেশি মনযোগ দিতে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধ ইতোমধ্যেই বহুমুখী রূপ নিয়েছে।

