মেট গালার কঠোর নিয়মে বাঁধা তারকারাও

0
মেট গালার কঠোর নিয়মে বাঁধা তারকারাও

বিশ্বের অন্যতম গ্ল্যামারাস ফ্যাশন ইভেন্ট মেট গালা শুধু তারকাদের চোখধাঁধানো উপস্থিতির জন্যই নয়, কঠোর নিয়মকানুনের জন্যও আলোচিত। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, যার কোনো ব্যত্যয় সহ্য করা হয় না।

অনুষ্ঠান চলাকালে মোবাইল ব্যবহার ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কিছু শেয়ার করাও অনুমোদিত নয়, ফলে তারকারা লাইভ আপডেট দিতে পারেন না।

সংগ্রহশালার মূল্যবান শিল্পকর্মে হাত দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি আর্টওয়ার্কের সঙ্গে ছবি তোলাও নিরুৎসাহিত করা হয়। একইভাবে পুরো ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং নিয়ম ভাঙলে শাস্তির মুখে পড়তে হয়।

এই আয়োজনে অংশ নিতে হলে ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। শুধু টিকিট থাকলেই প্রবেশ সম্ভব নয়; আমন্ত্রণ তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। প্রতি বছর নির্ধারিত থিম অনুযায়ী পোশাক পরাও আবশ্যিক, যা এই আয়োজনের অন্যতম আকর্ষণ।

অতিথিদের বসার ব্যবস্থা আগেই নির্ধারিত থাকে, ফলে ইচ্ছামতো আসন পরিবর্তনের সুযোগ নেই। খাবারের ক্ষেত্রেও থাকে বিশেষ নিয়ন্ত্রণ, এমন কোনো খাবার রাখা হয় না, যা পোশাকে দাগ ফেলতে পারে বা অস্বস্তির কারণ হতে পারে।

সময়ের ব্যাপারেও রয়েছে কঠোরতা। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে প্রবেশে জটিলতা তৈরি হতে পারে। এছাড়া অনুষ্ঠানের অনেক বিষয় গোপন রাখা বাধ্যতামূলক, যা বাইরে প্রকাশ করা যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here