মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমবে তাপমাত্রা

0
মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। 

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা হালকা কমতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here