মুমিনুলকে পেছনে ফেলে শীর্ষে মুশফিক

0
মুমিনুলকে পেছনে ফেলে শীর্ষে মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম। সেঞ্চুরি করে ৩৯ বছর বয়সী এই ব্যাটার পেছনে ফেললেন সতীর্থ মমিনুল হককে। টেস্টে তার সেঞ্চুরি এখন ১৪টি।

সোমবার সিলেটে টি ব্রেকের পর পাকিস্তানি বোলার মুহাম্মদ আব্বাসকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে এই কীর্তি গড়েন মুশফিক।

রেকর্ড সেঞ্চুরি করতেই মুশফিককে দাঁড়িয়ে অভিবাদন জানান সতীর্থ-স্টাফসহ দর্শকরা। অবশ্য শুধু তাদের কাছ থেকেই নন, প্রতিপক্ষের কাছ থেকেও করতালি কেড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের এটি ১০ম টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি। ২০২৪ সালের আগস্টে  রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচ উইনিং ১৯১ রানের ইনিংসের পর এই প্রতিপক্ষের বিপক্ষে ২ টেস্ট বিরতি দিয়ে করেছেন দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন।

আজকের আগ পর্যন্ত দু’জনই ১৩ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন।

তিন সংস্করণ মিলিয়ে তাঁর চেয়ে দু’টি সেঞ্চুরি বেশি আছে তামিম ইকবালের। এসব রেকর্ড ভাঙা–গড়ার খেলা ছাপিয়ে মুশফিক অবশ্য এখন আরও ওপরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here