মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0
মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জের সদর উপজেলা ও মীরকাদিম পৌরসভার বিভিন্ন স্থানে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। রবিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে একযোগে পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

সূত্র জানায়, সদর উপজেলা পরিষদ, বজ্রযোগিনী ইউনিয়ন ও চরকেওয়ার এলাকায় ২ হাজার এবং মীরকাদিম পৌরসভার বিভিন্ন সড়কে ১ হাজার গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরে পুরাতন অফিস ভবন মেরামত প্রকল্পেরও উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মো. মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং মারজানা আক্তারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here