মুন্সীগঞ্জে কৃষি উদ্যোক্তা মেলা: আলুর পিঠা, চানাচুর ও আচার প্রদর্শন

0
মুন্সীগঞ্জে কৃষি উদ্যোক্তা মেলা: আলুর পিঠা, চানাচুর ও আচার প্রদর্শন

মুন্সীগঞ্জে কৃষি চর্চা সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তাদের নিয়ে আলুর তৈরি বিভিন্ন চমকপ্রদ খাবার নিয়ে ‘উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস’ ও ‘উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে মঙ্গলবার (১২ মে) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা মেলা। মেলায় ৩০টি স্টলে উদ্যোক্তারা আলুর বিভিন্ন রেসিপি ও খাদ্যপণ্য প্রদর্শন করেন।

৩০টি স্টলে উদ্যোক্তারা আলু দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য, পিঠা, আচার, স্ন্যাকসসহ নানা উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন। মেলায় আলুর বিবি খানা পিঠা, আলুর আচার ও আলুর চানাচুরসহ নানা ব্যতিক্রমী খাবারের সমাহার দেখা গেছে।

পরে, দুপুর ১২ টায় সদর উপজেলা অডিটোরিয়ামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ পার্টনার কংগ্রেস ও উদ্যোক্তা সমাবেশের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here