মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ভাঙারির দোকান

0
মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ভাঙারির দোকান

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি প্লাস্টিকের ভাঙারির দোকান আগুনে পুড়ে গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রের বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জাহাঙ্গীর শেখের মালিকানাধীন একটি প্লাস্টিকের ভাঙারির দোকানে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে টিনশেড ঘর ও দোকানে থাকা  মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের পদক্ষেপে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়েনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here