মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

0
মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এ কে এম শামছুল ইসলাম পিএসসি, জি বুধবার বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনা ‘স্মৃতি অম্লান’ পরিদর্শন করেন।

fdgdhdh

পরিদর্শনকালে তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত ১৯৬৭ মডেলের টয়োটা গাড়িটি গভীর আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন করেন। স্বাধীনতার জন্য পরিচালিত সশস্ত্র সংগ্রামের সাহস, দেশপ্রেম ও আত্মোৎসর্গের এক অনন্য নিদর্শন হিসেবে এটি তাকে আবেগাপ্লুত করে।

hlhlglghlg

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির স্বাধীন সত্তা, আত্মমর্যাদা ও অদম্য মনোবলের এক অবিনাশী মহাকাব্য। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বের গৌরবগাথা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা জাতীয় দায়িত্ব।

kjfkfkjf

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও প্রচারে গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jl;jhkk;jh;jh;

উল্লেখ্য, ‘স্মৃতি অম্লান’ মহান স্বাধীনতা যুদ্ধ ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে মুক্তিযুদ্ধের দুর্লভ নিদর্শন, দলিল ও বীর মুক্তিযোদ্ধাদের স্মারক সংরক্ষিত রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম এরিয়া ও পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক তথ্যও উপস্থাপন করা হয়েছে।

jghkgfkgf

cxvncxn

kl'k;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here