মিলডুরায় বাংলাদেশি কমিউনিটির ইফতার মাহফিল

0
মিলডুরায় বাংলাদেশি কমিউনিটির ইফতার মাহফিল

অস্ট্রেলিয়ার মিলডুরা শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ আয়োজনে মিলডুরায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। ইফতারের আগে পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে থেকেও বাংলাদেশের সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বন্ধন অটুট রাখার লক্ষ্যেই এ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মিলডুরায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এ ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here