মিরপুরে ‘দোহরা’র শোরুম উদ্বোধন করলেন মেহজাবীন

0
মিরপুরে ‘দোহরা’র শোরুম উদ্বোধন করলেন মেহজাবীন

তরুণ ও সুগন্ধিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে সাশ্রয়ী ও প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম নিয়ে মিরপুরে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘দোহরা’। রাজধানীর মিরপুর-১০ নম্বরের রাবেয়া কমপ্লেক্সের তৃতীয় তলায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির দ্বিতীয় শোরুমের শুভ উদ্বোধন করা হয়। 

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দোহরা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাইমা মজুমদারসহ আমন্ত্রিত অতিথিরা।

এর আগে বসুন্ধরা সিটি শপিং মলে দোহরা’র প্রথম শোরুমটি চালু করা হয়েছিল। সেখানে সুগন্ধিপ্রেমীদের কাছ থেকে অভাবনীয় ও ইতিবাচক সাড়া পাওয়ার পর অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে মিরপুরে এই নতুন আউটলেটটি চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 

উদ্বোধনকালে দোহরা’র প্রধান নির্বাহী সাইমা মজুমদার বলেন, দীর্ঘ ৫ বছর অনলাইনেই প্রতিষ্ঠানটি গ্রাহকদের সেবা দিয়ে আসছে। কিন্তু পারফিউম এমন একটি পণ্য যা মানুষ সরাসরি ফ্রেগরেন্স পরীক্ষা করে কিনতে পছন্দ করে। বসুন্ধরা সিটির শোরুমে পাওয়া ভালোবাসাই তাদের মিরপুরে নতুন শাখা খোলার সাহস জুগিয়েছে। নতুন এই শোরুম উদ্বোধন উপলক্ষে বর্তমানে গ্রাহকদের জন্য বিশেষ অফার ও আকর্ষণীয় সব কালেকশন প্রদর্শন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here