মালিতে থাকা নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান ফ্রান্সের

0
মালিতে থাকা নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান ফ্রান্সের

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সম্প্রতি জিহাদি গোষ্ঠী ও তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ মালি ছাড়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

বুধবার দেওয়া এক বিবৃতিতে ফ্রান্স জানায়, সপ্তাহের শেষে জিহাদি গোষ্ঠী ও তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি ‘অত্যন্ত অস্থিতিশীল’ হয়ে উঠেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ ভ্রমণ নির্দেশনায় বলেছে, ‘যে কোনো কারণেই হোক, মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘ফরাসি নাগরিকদের এখনও যেসব বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে, সেগুলোর মাধ্যমে যত দ্রুত সম্ভব সাময়িকভাবে মালি ত্যাগের ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here