মার্কিন হুঁশিয়ারির মধ্যে হরমুজ পাড়ি দেওয়া চার জাহাজ নিয়ে যা জানা গেল

0
মার্কিন হুঁশিয়ারির মধ্যে হরমুজ পাড়ি দেওয়া চার জাহাজ নিয়ে যা জানা গেল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনার পারদ বাড়িয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে চারটি বাণিজ্যিক জাহাজ।

আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জাহাজগুলোর এই সফল চলাচলকে ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, মার্কিন অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার খবর মিলেছে। জাহাজের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। তথ্য বিশ্লেষণে দেখা গেছে ওয়াশিংটনের নৌ অবরোধ শুরু হলেও চারটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী, এই জাহাজগুলোর মধ্যে দুটি আগেই ইরানের বন্দরে গিয়েছিল। এদের মধ্যে ‘ক্রিস্টিয়ানা’ নামের একটি জাহাজ আগে ইরানে গিয়েছিল।

অন্যদিকে, রিচ স্টারি নামের আরেকটি জাহাজ আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ছিল। এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা করে রাতেই হরমুজ প্রণালী পাড়ি দেয়।

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আরেকটি জাহাজ মুরলিকিশান। এই জাহাজটি চীনের লানসান থেকে রওনা হয়ে রাতের মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে। মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী, ওই জাহাজের সর্বশেষ অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্বদিকে। এছাড়াও এলপিস নামের আরেকটি ট্যাংকার ইরানের বুশেহর বন্দর থেকে মঙ্গলবার পূর্বদিক দিয়ে প্রণালী অতিক্রম করেছে। এটিও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে এই জাহাজটির গন্তব্য কোথায় সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, এই জাহাজগুলো তাদের অবস্থান গোপন করতে কৌশলের আশ্রয় নিয়ে থাকতে পারে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, সোমবার দুপুর থেকে তারা ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থান মুখ অবরোধ করবে। সূত্র: বিবিসি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here