মার্কিন অবরোধের পর হরমুজ প্রণালি দিয়ে কতটি জাহাজ পার হলো?

0
মার্কিন অবরোধের পর হরমুজ প্রণালি দিয়ে কতটি জাহাজ পার হলো?

হরমুজে মার্কিন অবরোধ শুরু হয় গত সোমবার। এরপর প্রণালি দিয়ে ১৫টি জাহাজ পার হয়েছে। এর মধ্যে ৯টির সঙ্গে ইরানের সংযোগ রয়েছে।

জাহাজের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এই বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অবরোধ প্রযোজ্য ইরানের বন্দরগামী জাহাজের ক্ষেত্রে। ইরানের বাইরে যাওয়া বা আসা জাহাজে বাধা নেই।

 খবর অনুসারে, প্রথম ৩৬ ঘণ্টায় কোনো জাহাজ অবরোধ অতিক্রম করতে পারেনি। ৬টি জাহাজ নির্দেশ মেনে ফিরে যায়। তথ্য বলছে, পার হওয়া ৬টি জাহাজ আগে ইরানের বন্দরে গিয়েছিল। কমপক্ষে একটি জাহাজ মাঝপথে দিক পরিবর্তন করেছে।

‘রিচ স্ট্যারি’ নামের একটি ট্যাংকার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে যাত্রা করে। প্রণালি পেরিয়ে আবার ফিরে যায় উপসাগরে।

এদিকে, ইরানের পতাকাবাহী দুটি জাহাজ চাবাহার বন্দরের কাছ থেকে যাত্রা শুরু করেছে। অবরোধের ৪৮ ঘণ্টা পরও জাহাজের যাত্রা বহাল রয়েছে। এদিকে, ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি ‘খুলে যাচ্ছে’। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে ইরান পাল্টা হুমকি দিয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে রপ্তানি-আমদানি বন্ধ করে দেওয়ার কথা বলেছে। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে  যোগাযোগ চালু আছে।

এদিকে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। দক্ষিণ লেবাননে অভিযান জোরদার করেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে তারা। হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে। তাদের দাবি, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here