মানিকগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আটক ১

0

মানিকগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আটক ১

মানিকগঞ্জের দৌলতপুরে স্বর্ণ ছিনতাই করে যাওয়ার সময় জনতার হাতে একজন আটক হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বরংগাইল টাঙ্গাইল আঞ্চলিক সড়কের দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন গোপালগঞ্জ সদরের মানিকদা এলাকার আবুল শেখের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, স্বর্ণ ছিনতাইকারী একজন আটক হয়েছে। বাকিদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আটক জসিম পুলিশ পাহারায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here