মানিকগঞ্জ শহরের বেলায়েত হোসেন সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জনগণের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মানববন্ধনে তারা বেলায়েত হোসেন সড়ক ও খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
মানববন্ধনে হাবিবুর হোসেন খান তারিফ, সামিউল হক সুজন, আশফাক হোসেন খান জয়সহ স্থানীয় নগরবাসী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, পথচারী-নগরবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

