মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

0
মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

সাতক্ষীরার তালায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মো. শরিফুল ইসলাম গাজী (৪০) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে শাহপুর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দীনের ছেলে। এ ঘটনায় গণপিটুনিতে হত্যাকারী রাজু গাজী (৩৫) নিহত হয়। সে একই গ্রামের মোস্তফা গাজীর ছেলে। 

রবিবার (২০ জুলাই) বিকাল ৩ টায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার ভেতরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে। 

খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও স্থানীয় ইউপি সদস্য সামসুল হুদা পল্টু হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম গাজী দুপুর ৩ টার দিকে খাওয়া দাওয়া সেরে মাদ্রাসায় যায়। এ সময় এলাকার মানসিক ভারসাম্যহীন রাজু গাজী মাদ্রাসার ভেতরেই পিছন দিক থেকে গাছ কাঁটা দা দিয়ে কোপ দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রাজুকে ধরে গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়। 

তালা থানা অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here