মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

0
মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরেও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড় এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here