মাদারীপুরে পাইকপাড়া আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

0
মাদারীপুরে পাইকপাড়া আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যার দিকে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাজাহান মোল্লা ইউনিয়নের নরারকান্দি গ্রামের মরহুম মহসিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা করেন উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ নামের বিএনপির এক কর্মী। ওই মামলায় তাকে আসামি করা হয়। অভিযুক্ত শাজাহান মোল্লা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের অনুসারী ছিলেন। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান শাজাহান মোল্লা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। সোমবার সকালে মাদারীপুর আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here