মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

0
মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় ইমরান হোসেন ওরফে কালু (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কালু দাপুনিয়া ইউনিয়নের খোকরা উপরপাড়া গ্রামের একরাম হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দাপুনিয়া চড়ুইমারী গ্রামের একটি মেহগনি বাগানে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইমরান হোসেন ওরফে কালু মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। ঘটনার দিন রাতে তিনি বন্ধুদের সঙ্গে মেহগনি বাগানে মাদক সেবন করছিলেন। এ সময় মাদক নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তার বন্ধুরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কালু মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here