মাথার ত্বকের তৈলাক্তভাব দূর করতে যা করবেন

0
মাথার ত্বকের তৈলাক্তভাব দূর করতে যা করবেন

চুলের যত্ন প্রতিদিন নেওয়া সম্ভব হয়ে উঠে না। বাইরে গেলেই ধুলাবালিতে ভরে যায়। তার ওপর মাথার ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে তো ধুলোবালি আঁকড়ে ধরে। এতে চুল নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে।

সেখান থেকে খুশকি, চুল-পড়ার মতো সমস্যা তৈরি হয়। নিয়মিত শ্যাম্পু করলে অনেক সময় শুষ্ক হয়ে যায় চুল। সেই সঙ্গে চুলের আর্দ্রতাও নষ্ট হয়। তবে কিছু টোটকা ব্যবহার করলে মাথার তৈলাক্ত ত্বকের সমস্যার মোকাবিলা করা সহজ হবে। কী সেসব টোটকা, চলুন জেনে নেওয়া যাক-

আমলকী

৩ টেবিল চামচ আমলকির পাউডার বা আমলকী বাটার সঙ্গে ১ টেবিল চামচ দই মিশিয়ে নিন। মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করলে উপকার পাবেন।

অ্যাপল সাইডার ভিনেগার

পরিমাণমতো অ্যাপল সাইডার ভিনেগার ও পানি মিশিয়ে তাতে কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল মিশিয়ে এই মিশ্রণটি মাথার ত্বকে লাগান। তারপর ভালো করে ম্যাসাজ করে নিন। ৩০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ধারাবাহিকভাবে এই টোটকা ব্যবহার করলে সুফল পাবেন।

পিঁয়াজ

২ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২ টেবিল চামচ দই ও এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ মাথার ত্বকে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। নিয়ম মেনে এই টোটকা ব্যবহার করলে উপকার পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here