মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা

0
মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা

চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধর করায় বাবু (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে রামচন্দ্রপুর হাট বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট বগিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবনে মানসিক ভারসম্যাহীন হয়ে পড়ে বলে তার পরিবার জানায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, নিহত বাবু মাদকাসক্ত ছিলেন। বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মাকে মারধর করেন তিনি। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরলে তার পিতাসহ স্বজনরা তাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই মারা যান বাবু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ঘটনাটি পারিবারিক হলেও যেহেতু মারধরের শিকার হয়ে বাবু মারা গেছেন তাই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here