বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। ঘোষিত দলে একাধিক চমক দেখা গেছে, যেখানে আগে ধারণা করা কয়েকজন নিয়মিত মুখের বদলে নতুনদের সুযোগ দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের শুরুর একাদশে গোলবারে থাকছেন আলিসন বেকার। রক্ষণভাগে আছেন ইবানিয়েজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং দগলাস সান্তোস।
মিডফিল্ডে দায়িত্বে থাকছেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস এবং লুকাস পাকেতা। আক্রমণভাগে খেলছেন ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো এবং রাফিনিয়া।
দল ঘোষণার আগে বিভিন্ন ব্রাজিলিয়ান গণমাধ্যমে দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও মাতেউস কুনিয়ার মতো কয়েকজনের নাম সম্ভাব্য একাদশে উঠে এসেছিল। তবে আনচেলত্তির চূড়ান্ত একাদশে জায়গা হয়নি তাদের, বরং ইবানিয়েজ, দগলাস সান্তোস ও ইগর থিয়াগোর মতো নতুন মুখদের দেখা গেছে শুরুর একাদশে।
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ :
আলিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

